খেলাধুলা

জিম্বাবুয়ে মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সেরাটা দেওয়ার প্রত্যয় শান্তদের

অনলাইন নিউজ ডেস্ক

ক্রিকেটীয় শক্তির বিচারে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের পারফরম্যান্সের ব্যবধানও আরও স্পষ্ট হয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। নিয়মিত কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলেও একমাত্র টেস্টে নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী সফরকারীরা।

আজ রোববার (২৮ জুন) হারারেতে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, পুরো দল প্রস্তুত এবং আত্মবিশ্বাসে উজ্জীবিত।

শান্ত বলেন, “ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। কিছু খেলোয়াড় পরে দলে যোগ দিয়েছে, তবে আশা করি এই কয়েক দিনের অনুশীলনে তারা মানিয়ে নিয়েছে। এখানকার সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতির চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী। গত কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করি এই টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।”

জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজ খেলবে বাংলাদেশ। তাই এই সফরকে সামনের চ্যালেঞ্জের প্রস্তুতি হিসেবেও দেখছেন শান্ত।

তিনি বলেন, “এই সিরিজের পর আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে সিরিজ রয়েছে। তাই এখানে কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটার ও বোলাররা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে সেটি সামনের সিরিজগুলোতেও আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। লক্ষ্য থাকবে দল হিসেবে যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button