জাতীয়

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস পর বাজেট পর্যালোচনার প্রস্তাব জামায়াত আমিরের

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বাজেট ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতি নিয়ে একাধিক প্রস্তাব ও মতামত তুলে ধরেছেন।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমানে অর্থবছর জুলাই থেকে জুন হওয়ায় অনেক ক্ষেত্রে কেবল বিল হিসাবেই কাজ শেষ হয়। তাই তিনি অর্থবছরকে ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন।

তিনি আরও বলেন, অর্থবছর শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূরক বাজেট উপস্থাপন করা এবং প্রতি চার মাস অন্তর সংসদে বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা উচিত।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, স্বল্প সময়ে বাজেট প্রণয়ন অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল, তবে তিনি ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাজেট প্রস্তাবে অনেক সংশোধনের প্রয়োজন ছিল, কিছু গ্রহণ করা হলে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হতো বলেও মন্তব্য করেন তিনি।

অর্থপাচার প্রসঙ্গে তিনি দাবি করেন, পাচারকৃত অর্থের একটি অংশ ফিরিয়ে আনতে পারলেই বাজেট ঘাটতির চাপ অনেকটাই কমে আসবে।

তিনি ব্যবসায়ীদের ওপর আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে বলেন, সরকার বিপদে পাশে থাকলে ব্যবসায়ীরা কর প্রদানে আরও উৎসাহী হবেন। তার মতে, খুব অল্প সংখ্যক ব্যবসায়ী অসৎ হলেও অনেককে পরিস্থিতির কারণে অসৎ হতে বাধ্য করা হয়।

শিক্ষা ও গবেষণা নিয়েও মত দেন তিনি। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাভিত্তিক (রিসার্চ বেসড) হতে হবে, না হলে বাংলাদেশ দীর্ঘদিন আমদানি-নির্ভর অর্থনীতির ওপরই নির্ভরশীল থাকবে।

শেষে তিনি সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button