

সিলেটে জুলাই আন্দোলনে আহত হলেও গেজেটভুক্ত হতে না পারা যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখা।
“আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুস সালাম টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান,সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট,সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজি মোঃ দিনার, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। এবং “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, মাহবুব হোসাইন, খান মোহাম্মদ সামি, সুজন আহমদ, ফজলু মিয়া, মোস্তাকিম সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, সদস্য সুমন রায়।
মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে আহত হওয়া সত্ত্বেও অনেকেই এখনো গেজেটভুক্ত হতে পারেননি। তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি বিশেষ শ্রেণির প্রভাব থাকায় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অনেক আহত ব্যক্তিকে গেজেটভুক্ত করা হয়নি।
বক্তব্যে বক্তারা জানান অবিলম্বে বঞ্চিত আহতদের যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার পাশাপাশি তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।



