সারাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিসিবির কাউন্সিলর দেলওয়ার হুসেন।

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিসিবির কাউন্সিলর দেলওয়ার হুসাইন।

রোববার (১৯ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের স্বাক্ষরিত এক চিঠিতে দেলওয়ার হুসাইনকে এ মনোনয়নের কথা জানানো হয়।
বিসিবির প্রশাসন ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চিঠিতে বলা হয়েছে, দেলওয়ার হুসাইনের অভিজ্ঞতা ও নিষ্ঠা কমিটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে বোর্ড। পাশাপাশি কমিটির লক্ষ্য পূরণে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের প্রত্যাশা করা হয়েছে।

বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি বোর্ডের বিভিন্ন স্থাপনা-সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেলওয়ার হুসাইন সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button