

হাওর অঞ্চলবেষ্টিত হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মীয় সংখ্যালঘুদের গ্রাম হিসেবে পরিচিত কৃষ্ণপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টায় কৃষ্ণপুর শ্মশানে লিটন সূত্রধরের সভাপতিত্বে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলার যুগ্ন আহবায়ক নিরেজন রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু হিন্দু বৃদ্ধ খ্রিস্টান করলাম ফ্রন্টের হবিগঞ্জ জেলার সদস্য ও লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই উপজেলা বিএনপির সদস্য ইয়াহিয়া তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকির আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল ইসলাম, রাহিমুল ইসলাম।
এসময় নেতৃবৃন্দ হবিগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ এর পক্ষে ভোট ও আশীর্বাদ চায়।



