

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা সাত ঘটিকার সময় এক বর্ণাঢ্য রেলী এবং কেক কাটার অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয় ..
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি, এবং পরিচালনা করেন জাহেদ হাসান সুমন খাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য আব্দুল লতিফ সম্রাট।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ মুরাদুল হাসান রেজা,যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমান সায়েম ,জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দারাদ আহমেদ,সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন ,যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ,বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মেদ সুলায়মান ,অন্যান্যের মধ্যে দেওয়ান কাওসার,,ওয়েস আহমেদ,কাওসার আহমেদ,এম এ মজিদ,যুক্তরাষ্ট্র আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি সাদাত হোসেন রাজু,এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, রিপন আহমেদ, সাদিক রহমান , দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী , সিদ্দীক মিসরী , ফজলুর রহমান ,কাজী মুবীন ,মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান , মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী , রাজ্ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খানসহ আরও বহু নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের ধারক যুবদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।সভায় বক্তারা আরো উল্লেখ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে প্রতিটি নেতাকর্মীকে ধানের শিসের পক্ষে যে প্রার্থী আসুক না কেনো তার পক্ষে কাজ করার উদাত্ব আহবান জানানো হয় ..সেই সাথে দীর্ঘদিন কমিটি বিহীন নিষ্ক্রিয় যুক্তরাষ্ট্র যুবদলের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য একটি নতুন কমিটি উপহার দেয়ার জন্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবন্দের প্ৰতি বিনীত অনুরুধ জানানো হয় ..
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয় জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আনন্দঘন পরিবেশে..



