খেলাধুলা

উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ সংস্করণের উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট টাইটান্সের বিপক্ষে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক। তাই ব্যাট করতে নেমেছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে অন্তত ১৮০ রান করার আশার কথা বলেছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর কন্ডিশন বুঝে সিলেটকে অল্পে আটকে রাখতে চান শান্ত।

উদ্বোধনী দিনে টসের আগে রাখা হয় ছোট্ট আনুষ্ঠানিকতা। কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত শেষে আতশবাজি ফুটিয়ে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সিলেট টাইটান্স একাদশ: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ আমির, নাসুম আহমেদ, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাওয়াজ, বিনুরা ফার্নান্দো, সাহিবজাদা ফারহান, সন্দীপ লামিচানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button