খেলাধুলা

বিপিএল শুরুর আগে হাদির জন্য এক মিনিট নীরবতা

সন্ত্রাসীদের গুলিতে আহত শরিফ ওসমান হাদি কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ বিপিএল শুরু হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে। তার আগে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাথমিক আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এরপর কোরআন তিলাওয়াত।
এরপর ওসমান হাদির স্মরণে নীরবতা। মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাত ধরতে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের চারপাশে উড়ে প্রায় ২৫ হাজার বেলুন। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনীও হয়।
লাইট ফায়ারওয়ার্কের পর হয় উদ্বোধনী ম্যাচের টস। টস জিতে স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী। এই ম্যাচ শেষেও উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব দেখা যাবে। সেখানে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটের এ আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।
এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, পারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button