

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এমপি প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নিরাপত্তা নিশ্চিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশদল উপজেলা পরিষদ চত্ত্বরে মোতায়েন ছিল।
২৯ ডিসেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এ সময় সৈয়দ জয়নুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



