সারাদেশ

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে: ডা. তাহের

জুলাই সনদ বাস্তবায়ন ও ওই আদেশের ওপর নভেম্বরে গণভোট আয়োজন দাবিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি দেওয়ার সময় বক্তৃতা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘একদিনের চাঁদাবাজি করে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আট দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার পূর্বে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে তিনি বলেন, ‘আমরা রাজপথে এসেছি এবং প্রয়োজনে আবারও রক্ত দেবো; জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেবো না।’
তাহের অভিযোগ করেন, সরকার সময়ক্ষেপণ ও চালাকি করছে; তাই দ্রুত দাবি আদায়ের ওপর জোর দেন তিনি। এছাড়া রাজনৈতিক দলগুলোকে ত্বরিত আলোচনা কমিটি গঠন করে মিলিত হওয়ারও আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশের গ্রাসে আবার অন্ধকার নেমে আসবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button