খেলাধুলা

টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ব্রাজিল

কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স টুর্নামেন্টে নিজেদের দাপট অব্যাহত রেখেছে ব্রাজিল। রোববার (১৮ জানুয়ারি) চলতি আসরের ফাইনালে তারা ৬-২ গোলে শক্তিশালী চিলিকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের গৌরব অর্জন করে। এর মাধ্যমে তারা প্রথম দুই আসরে টানা চ্যাম্পিয়ন হওয়ার নজিরও স্থাপন করেছে।

২০২৫ সালে জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে প্রথমবারের মতো কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, যখন তারা ৬-২ গোলে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল।

এই আসরেও ব্রাজিল ছিল হট ফেভারিট। নিজেদের ভক্ত-অনুরাগীদের হতাশ করেনি সেলেসাওরা। অ্যালিয়েঞ্জ পার্কে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে গ্যালারিতে উপচেপড়া ভিড় ছিল। মোট ৪১৩১৬ দর্শক সরাসরি খেলা দেখতে উপস্থিত ছিলেন, এবং গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকদের নজর ছিল এই ম্যাচের দিকে।

প্রথম থেকেই দাপট দেখায় ব্রাজিল। চিলির বিপক্ষে তারা এতটাই আক্রমণাত্মক ফুটবল খেলে যে ম্যাচের ৮ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। চিলি দুই গোল শোধ করলেও ব্রাজিল তার পর আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে অনেক নামিদামি অ্যাথলেট এবং অন্য অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো, নেইমার, বেবেতো, জি রবার্তো, দ্যানিলসনের মতো তারকারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button