খেলাধুলা

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

ব্যাটে-বলে নয়, জীবনের সবচেয়ে আবেগঘন ইনিংসে নামছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। তিনি এবং তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ শিগগিরই প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। অর্থাৎ, সৌম্য সরকার নতুন পরিচয়ে প্রবেশ করতে যাচ্ছেন—‘বাবা’ হিসেবে।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সৌম্য লিখেছেন, “নতুন অধ্যায় শুরু করছি।” ছবিটিতে সৌম্যর কালো টি–শার্ট ও ক্যাপে লেখা ‘Dad’, আর প্রিয়ন্তীর ক্যাপে লেখা ‘Mom’। প্রিয়ন্তীর হাতে ছিল ছোট্ট এক জোড়া শিশুর মোজা, যা স্পষ্ট করে দেয় তাদের পরিবারে নতুন অতিথি আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button