রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদলের বিদ্রোহী জিএস প্রার্থী মো. জুনায়েদ ইসলামকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মো. জুনায়েদ ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে মো. জুনায়েদ ইসলাম বলেন, “শাকসুতে প্রার্থী হওয়ার সময় আমাকে বলা হয়েছিল, যদি স্বতন্ত্র নির্বাচন করি তবে বহিষ্কার করা হবে। আমি যেহেতু শাকসুতে প্রার্থী হয়েছি, সেই জায়গা থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। দল আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button