সাবেরা আজিজ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকির সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন।
গত ৩০ জুলাই বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, **মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪**-এর ৬৪(১) ধারা অনুযায়ী বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় রিয়াজ হোসেন বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জেলার অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত করাই তাঁর লক্ষ্য।
তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।



