সারাদেশ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম মাহমুদ আজম

নিজস্ব প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)।

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনার জন্য চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

গত ৩০ জুন জারি করা শিক্ষা বোর্ডের এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়। দপ্তরাদেশে স্বাক্ষর করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাতক উপজেলার কালারুকা গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা মো. গোলাম মাহমুদ আজম।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শাহীন আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক মনোনীত সানাউর রহমান অন্তর্ভুক্ত হয়েছেন। পদাধিকারবলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪–এর ৬৪ ধারা অনুযায়ী এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত অ্যাডহক কমিটি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকির পাশাপাশি নিয়মিত পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button