ক্যাম্পাস

অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে শাওনের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণা করেন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।”

এর আগে একই দিন, জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ উপলক্ষে বিভিন্ন আলোচনা চলাকালে মেহের আফরোজ শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাই CDI’ শব্দবন্ধ নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, গত এক বছরে ফেসবুকে প্রায়ই ‘জুলাই CDI’ শব্দটি দেখেছেন। প্রথমে তিনি এটিকে কেবল জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন। পরে তার উপলব্ধি হয়, শব্দটি সারা বছরই বিভিন্ন আবেগ ও পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি রসাত্মক ভঙ্গিতে লেখেন, “আমার বাবা, এতকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম…।”

শাওনের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষাপটে সালাহ উদ্দীন আম্মারের সহিংসতামূলক পোস্টটি প্রকাশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button