অন্যান্য

সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

অনলাইন নিউজ ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ চিকিৎসকের নাম ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সাদাপাথর পর্যটন কেন্দ্রের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় চার বন্ধু নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তারা প্রবল স্রোতের কবলে পড়েন। এ সময় তিনজন তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত স্রোতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button