

অনলাইন নিউজ ডেস্ক
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ অভিমুখে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।



