জাতীয়

‘২৪-এর জুলাইয়ে ঠিক এভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল’

জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবে ন্যাশনাল মেডিক্যালে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। ধ্বংস হোক নব্য ফেরাউনের দুই হাত।”

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছাত্রশিবির ও ছাত্রশক্তির কয়েকজন নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এর আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন।

হামলার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button