সারাদেশ

টাঙ্গাইলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালানোর পর প্রেমিকের স্ত্রীকে বিয়ে

অনলাইন নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একই এলাকায় কর্মরত সাতক্ষীরার রাজু মিয়ার সঙ্গে পরিবারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

গত ৭ মে জহুরা আক্তার রাজু মিয়ার সঙ্গে চলে গেলে ক্ষুব্ধ হন হাসান। পরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসানের দাবি, “ও আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাই আমি ওর স্ত্রীকে বিয়ে করেছি। পরকীয়া সম্পর্কের শাস্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।”

হাসান জানান, স্ত্রী চলে যাওয়ার পর তিনি রাজু মিয়ার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দফা কথাবার্তার পর গত ৪ জুন রাজুর স্ত্রী তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে সাতক্ষীরা থেকে মির্জাপুরে আসেন। পরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে রাজু মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউ এটিকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং পারিবারিক সম্পর্ক, দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button