সারাদেশ

সিলেট-৪ আসনে হেলাল উদ্দিন আহমদের মনোনয়ন দাবিতে জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জে সর্বত্র মিছিল

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন দাবিতে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের সমর্থনে ব্যাপক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এসব মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে অংশ নিয়ে স্লোগান দেন-মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না, মানি না মানবো না, হেলাল ভাই ছাড়া মানি না। এতে তিন উপজেলা জুড়ে রাতভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, হেলাল উদ্দিন আহমদ একজন ত্যাগী, পরিশ্রমী ও জনপ্রিয় রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে সিলেট বিএনপিকে সংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ ও গ্রহণযোগ্য নেতাকেই সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী করা উচিত।

নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান- জনগণের প্রত্যাশা ও দলের ভিত্তি শক্তিশালী রাখতে স্থানীয় নেতা হেলাল উদ্দিন আহমদকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য।

রাতের এসব মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button