সারাদেশ

রাতের আধারে ছিঁড়ে ফেলা রাশেল উল আলমের পোস্টার, পরিবর্তনের পথে পুরোনো হিংসার ছায়া

দেশ পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক হিংসা ও নেতিবাচক প্রতিযোগিতার রূপ যেন বদলায়নি- এমনই এক ঘটনার জন্ম দিয়েছে সিলেট ৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ) আসনের সাম্প্রতিক একটি ঘটনা। জানা গেছে, প্রকৌশলী রাশেল উল আলমের নির্বাচনী প্রচারণার পোস্টার রাতের আধারে ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে কে বা কারা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে রেখে যায়। সকালে পথচারীদের চোখে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, দেশের রাজনীতি এগিয়ে গেলেও মনমানসিকতার পরিবর্তন এখনো আসেনি।

প্রকৌশলী রাশেল উল আলম দীর্ঘদিন ধরে শিক্ষা, প্রযুক্তি ও স্বচ্ছতার রাজনীতি নিয়ে কাজ করছেন। জুলাই আন্দোলনের অঙ্গীকার নিয়ে পরিবর্তনের রাজনীতি গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর সমর্থকরা বলেন, উন্নয়নমুখী চিন্তার পরিবর্তে কেউ কেউ এখনো পুরোনো হিংসা ও প্রতিহিংসার পথে হাঁটছে- যা গণতান্ত্রিক চর্চার জন্য লজ্জাজনক।

ঘটনাটি নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও তরুণরা। তাঁদের বক্তব্য, এ ধরনের আচরণ রাজনৈতিক সংস্কৃতির মান কমায় এবং তরুণ প্রজন্মের মাঝে হতাশা সৃষ্টি করে। তারা আশা প্রকাশ করেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাই এগিয়ে আসবে।

এ বিষয়ে প্রকৌশলী রাশেল উল আলম বলেন, আমি বিশ্বাস করি, মানুষ এখন সচেতন। কেউ পোস্টার ছিঁড়লে আমার আদর্শ নষ্ট হবে না, বরং মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশে আধুনিক চিন্তা ও পরিবর্তনের বাতাস বইছে ঠিকই, কিন্তু পুরোনো ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতি এখনো পুরোপুরি দূর হয়নি। তাই সবাইকে সচেতন হয়ে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে হবে।

দেশ বদলেছে- এখন সময় মন বদলানোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button