অন্যান্য

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা আর জমা দেননি।

বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের এক প্রার্থীকে ঘিরে মন্তব্য করে আবারও আলোচনা তৈরি করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী।” তবে তিনি কার কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

চলতি নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে ঢাকা-৮ অন্যতম। এই আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সন্ত্রাসী হামলায় নিহত ওসমান হাদি। পরে এখানে প্রার্থী হন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।

নির্বাচনের শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে বক্তব্য পাল্টাপাল্টি চলছে। এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলম মুকুট পরে প্রচারণা চালিয়ে নজর কাড়েন। সব মিলিয়ে ঢাকা-৮ আসনে অন্তত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button