

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে রাজনৈতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
রায় ঘোষনাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হোন অনেক উৎসুক ছাত্র জনতা। এবং সেখানে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে কুশল বিনিময় করেন। ঠিক ৫ আগষ্টের প্রতিচ্ছবি।
একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আনন্দ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে এসে জড়ো হোন। এবং রাতভর চলে এই আনন্দ মিছিল। শহীদ মিনারে ছিলো হাজারো মানুষের সমাগম। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিলো।যা
তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুরো শহর জুড়েই চলে পুলিশের টহল।



