

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি পুকুর থেকে দেশীয় লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে এসব লাঠিসোটা উদ্ধার করে।
এসআই আবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পাওয়ার পরপরই পুলিশ সেখানে পৌঁছায়। পরে পানির ভেতর থেকে কয়েকটি দেশীয় লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে এগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের একটি অংশের অভিযোগ, পরিকল্পিতভাবে এমন সামগ্রী রেখে নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা হতে পারে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে যাওয়া নিরুৎসাহিত করাই উদ্দেশ্য—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।



