সারাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী’র উপদেষ্টা হুমায়ুন কবিরের শোক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় চর্চা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় সংসদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button