জাতীয়

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে সংগঠনটি ‘গুমের নাটক’ সাজিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খানের দাবি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন এবং পরবর্তীতে তাকে ভ্রূণ নষ্ট করতে বাধ্য করেছেন। অভিযোগ ওঠার পর ওই নেতা আত্মগোপনে গিয়ে গুমের ঘটনা হিসেবে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করেছেন বলেও তিনি দাবি করেন।

নিজের পোস্টে রাশেদ খান বলেন, অভিযোগের পর সরকারকে দায়ী করে ছাত্রশিবির প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এবং সরকারের বিরুদ্ধে ‘গুমের সংস্কৃতিতে ফিরে যাওয়ার’ অভিযোগ তুলেছে।

তিনি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যেরও সমালোচনা করেন। রাশেদ খানের ভাষ্য, ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে দাবি করেছেন যে ছাত্রশিবির নেতা জিসানকে অপহরণ করা হয়েছে, যা তাকে বিস্মিত করেছে।

গুমকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, প্রকৃত গুম যেমন অপরাধ, তেমনি গুমের নাটক সাজানোও সমানভাবে গুরুতর অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, জামায়াত-শিবির বর্তমানে আওয়ামী লীগের মতো আচরণ করছে। তার মতে, সংগঠনটি নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে ‘ভিকটিম কার্ড’ ব্যবহার করার চেষ্টা করছে।

তিনি আরও দাবি করেন, জামায়াত-শিবির এখন আর আওয়ামী লীগের বিচার চায় না; বরং তার মতে, তারা নিজেরাই সেই রাজনৈতিক সংস্কৃতি ও চরিত্র ধারণ করেছে।

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, বাংলাদেশের জনগণ অতীতে যেমন অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভবিষ্যতেও যারা একই ধরনের আচরণ করবে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান গ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button