সারাদেশ

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মাসুমা হাদির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মস্থান এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে মাসুমা হাদি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে তারা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নেন। সেখানে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের আগে প্রশাসনের এমন ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। সমাবেশে অন্য বক্তারাও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার দাবি জানান।

এর আগে, জাতিসংঘের অধীনে তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button