

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতৃত্বাধীন প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে কুমিল্লা জেলা জমিয়তের নেতৃবৃন্দ।
গতকাল ১৩ জানুয়ারী, মঙ্গলবার বিকাল ৩টায়, কুমিল্লা সদর দক্ষিণ ছয়ঘরিয়া জামেয়াতুল মান্নান মিলনায়তনে কুমিল্লা জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা মোস্তফা মাহমুদী এর সভাপতিত্বে জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।
তিনি উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন—আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক ভাবে জমিয়তের তৃণমূল সকল কর্মী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন মাঠে থাকবেন।
এসময় বৈঠক উপস্থিত ছিলেন — কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহার হোসেন, সিনিয়র সহ সভাপতি মুফতী শামসুল ইসলাম জিলানী, কুমিল্লা জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল ভূইয়া , মুফতি ওয়ালিউল্লাহ মাদানি, কুমিল্লা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী ইয়াকুব, মুফতী ইয়াহিয়া রাশেদ কাসেমী,
সহ সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মারুফ, মাওলানা আবুল কাসেম, মাওলানা ইউসুফ, মাওলানা জাকির, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম, যুব জমিয়ত কুমিল্লা জেলার সভাপতি মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন বাকি, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা শরীফুল ইসলাম। নাজমুল হাসান, হাফেজ আজহারুল ইসলাম, প্রমুখ।



