সারাদেশ

সুনামগঞ্জ জোনে জগন্নাথপুর পপুলার ইলেকট্রনিকসের সাফল্য, ওয়ালটন অ্যাওয়ার্ডে দ্বিতীয় স্থান

ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ সুনামগঞ্জ জোনে দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ইলেকট্রনিকস। এ সাফল্যে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

গত ১৩ এপ্রিল সোমবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটন কর্পোরেট অফিসে দিনব্যাপী এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম সামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এস আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সারাদেশ থেকে প্রায় ২০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।

জানা যায়, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আংশিক এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ জোনে প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। পপুলার ইলেকট্রনিকস তাদের বিক্রয় দক্ষতা, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক সুনামের জন্য এই স্বীকৃতি অর্জন করে।

প্রতিষ্ঠানের পরিচালক  ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল বলেন, সততা, নিষ্ঠা ও গ্রাহকদের আস্থাকে ভিত্তি করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে আরও সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, প্রতিষ্ঠানের এ অর্জনে জগন্নাথপুরসহ আশপাশের এলাকার ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও গ্রাহকদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা পপুলার ইলেকট্রনিকসের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন অঞ্চলের সেরা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের স্বীকৃতি দিতে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button