রাজনীতি

দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আমরা সবসময় আপসহীন। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে। ২৪-এর মাধ্যমে দিল্লির আজাদী থেকে মুক্তি পেয়েছি।’
তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরাই সব সময় জাতিকে পথ দেখিয়েছেন। শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান।
তাদের স্বপ্ন ছিল বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন। তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছেন।’
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেও

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button