জাতীয়

মন্ত্রিত্ব পেয়ে যা বললেন এ্যানি

নবগঠিত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশ গঠনের কাজে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মত ও পথের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় জনগণের নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button