সারাদেশ

মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে মির্জা আব্বাস, হুমায়ুন কবিরসহ ১০ জনকে নিয়োগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী Rules of Business, 1996-এর Rule 3(B)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির। তাঁর পাশাপাশি আরও চারজনকে একই পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে এসব উপদেষ্টারা সরকারকে সহায়তা করবেন বলে জানানো হয়েছে।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
নজরুল ইসলাম খান
রুহুল কবির রিজভী আহমেদ
মোঃ ইসমাইল জবিউল্লাহ
ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা
হুমায়ুন কবির
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
ডাঃ জাহেদুর রহমান
ডঃ মাহাদি আমিন
রেহান আসিফ আসাদ
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ আদেশ জারি করেন। নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টারা সংশ্লিষ্ট দপ্তর ও নীতিগত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button