

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে!
জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশী এবং প্রাপ্ত হেভিওয়েট প্রার্থীদের নিয়ে নগর সমাচার আয়োজন করতে যাচ্ছে হযরত শাহজালাল (র:)ও শাহপরান (র:) এর স্মৃতি বিজড়িত সিলেট থেকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন বলে সিলেট অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং যেই দলের প্রার্থী এই আসন থেকে এম,পি নির্বাচিত হোন তার দলই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় বলেই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন অত্যান্ত হেবিওয়েট ৩ ব্যাক্তি, নানান আলোচনা সমালোচনা এই ৩ জনকে ঘিরে। নগর সমাচার-২৪ এর ফেইসবুক পাতায় জানতে চাওয়া হয় সিলেট-১ আসন নিয়ে তাদের চিন্তাভাবনা কি এবং পছন্দের প্রার্থী হিসাবে কাকে নির্বাচিত করতে চান! ব্যাপক সাড়া ফেলে এই পোস্টটি এবং সিলেটে বসবাসরত অনেকেই তার নিজ মতামত প্রকাশ করতে পারছেন এ পোস্টের মাধ্যমে।




আরিফুল হক চৌধুরী কে আমরা সিলেট ১আসনে দেখতে চাই।