ধর্ম

জানা গেল হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ

২০২৬ সালের হজযাত্রীদের ভিসা আবেদন কার্যক্রম আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ২০ মার্চ পর্যন্ত। এ সংক্রান্ত তথ্য জানিয়ে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে দেশের সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, হজে যেতে ইচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে ভিসার আবেদন জমা দিতে হবে। এ লক্ষ্যে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দ্রুত সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো যাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যেই ভিসা আবেদন সম্পন্ন করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button