রাজনীতি

জুলাইয়ে যারা শহীদ হয়েছেন ৭১-এর মতো তারাও মুক্তিযোদ্ধা: তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৭১-এর মতো তারাও মুক্তিযোদ্ধা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহত পরিবারের কষ্ট লাঘবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আরেকটি বিভাগ তৈরি করা হবে। জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে এটা স্রেফ গণহত্যা।’
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়েছে।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘চব্বিশের আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এটা ছিল অধিকার আদায়ে জনগণের আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে সচেতন হওয়া জরুরি।’
মতবিনিময় সভায় প্রায় ১৪শ শহীদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button