‘ক্ষমতার আগে জনতা’, বন্যাদুর্গতদের পাশে থাকার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর


শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মধ্যে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি হলো—‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা’। তাই ক্ষমতাকে নয়, জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে সরকার দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, শুধু গৃহহীন পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সহায়তা দেওয়া হবে। যাদের ফসল, বীজতলা ও চারা নষ্ট হয়েছে, তাদের জন্য কৃষি উপকরণ, সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দরিদ্র মানুষের পাশে থাকা এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তিনি দাবি করেন, এবারের বাজেট জনবান্ধব ও দরিদ্রবান্ধব হওয়ায় দ্রব্যমূল্যের ওপর অতিরিক্ত চাপ পড়বে না।



