অপরাধদূর্ঘটনা

রহস্যজনক মৃ*ত্যু: বাঘাসুরা গ্রাম থেকে হিজল গাছে ঝু’লন্ত যুবকের ম’রদেহ উদ্ধার

নিউজ ডেস্ক ( মাধপুর ) 

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামে হিজল গাছের সঙ্গে ঝু’লন্ত অবস্থায় এক যুবকের ম’রদেহ উদ্ধার করা হয়েছে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উদ্ধার হওয়া ওই লা’শের পরিচয় রনি মিয়া (২৭)। তিনি ওই গ্রামের কুতুব মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম*রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

‎মৃ’ত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন জরুরি। বর্তমানে এলাকায় আ’তঙ্ক ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যা বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- এটি আ’ত্মহত্যা হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাবে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button