

হবিগঞ্জর লাখাই উপজেলার আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী মহিবুর মেম্বারসহ দুইজনকে আজ ১৮ ডিসেম্বর লাখাই থানা পুলিশ গ্রেফতার করেছে। লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই(নিরস্ত্র)মোঃ আখতারুজ্জামান , এসআই(নিরস্ত্র) বিপুল চন্দ্র দেবনাথ, এসআই(নিরস্ত্র)প্রণয় কুমার সরকার, এএসআই(নিরস্ত্র)
আব্দুল হাকিম ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। আসামীদের বিরুদ্ধে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫ ইং। ধারা-১৫ (৩)/২৫ ডি, দি স্পেশাল পাওয়ার এক্ট এর তদন্তে প্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়।
লাখাই উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সদস্য,রুহিতনসী গ্রামের বাসিন্দা মো: মহিবুর রহমান ওরফে মহিবুর মেম্বার ও করাব ইউনিয়নের যুবলীগের সভাপতি আতাউর রহমান গ্রেফতার করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
লাখাই উপজেলার কুখ্যাত সন্ত্রাসী মহিবুর মেম্বারের বিরুদ্ধে এলাকায় হাজারো অভিযোগ রয়েছে। লাখাই গ্রামবাসীর অভিযোগ হত্যা মামলা,চুরি, ডাকাতি, নদী দখল,খাল দখল, ভুয়া ওয়ারিশ তৈরী করে সরকারী সম্পত্তি দখল,খাস জায়গা দখল,ইরি মৌসুমে সেচ প্রকল্পে প্রতি বিঘা জমি থেকে ৩/ ৪ মন ধান আদায়, লাখাই বাজারের পুকুর দখল, এই মহিবুর মেম্বারের ষড়যন্ত্রের মাধ্যমে লাখাই বাজারের ১৩ টি দোকান ভস্মিভুত, মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ টাকা আদায়, কাইঞ্জা বিল নিয়ে সমগ্র লাখাই উপজেলায় দাঙ্গা লাগানো,নিরীহ জনগনের উপর অত্যাচার,বর্ষাকালে নৌকায় ডাকাতিসহ হাজারো অপরাধের অভিযোগ রয়েছে। বিএনপির সময় বিএনপি, আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগ নেতা সেজে হরিলুট করেছে।
সন্ত্রাসী মহিবুর মেম্বারকে গ্রেফতার করার পর লাখাই উপজেলার জনগন আনন্দে মিষ্টি বিতরণ করছে।



