সারাদেশ

তদন্তে বেরিয়ে এলো সত্য, মদিনা মার্কেট ঘটনায় সজিব-রব্বানী-রাসেল নির্দোষ; গিয়াস-রিপন বহিষ্কার

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় তদন্ত শেষে তিনজনকে নির্দোষ প্রমাণ করেছে তদন্ত কমিটি। একই ঘটনায় অপরাধে সম্পৃক্ততার অভিযোগে দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, মদিনা মার্কেট এলাকায় সংঘটিত ওই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী এবং মহানগর যুবদলের নেতা রাসেলকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সিলেট মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি গিয়াস উদ্দিন এবং সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দলীয় সাংগঠনিক নির্দেশনাও জারি করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৯ জুলাই) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় তদন্ত করে আজিজ খান সজিব ও গোলাম রব্বানীসহ তিনজনের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গিয়াস উদ্দিন ও রিপন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মহানগর বিএনপি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও দলীয়ভাবে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button