অপরাধ

নারায়ণগঞ্জে ২২ মাদক কারবারি ও নারী ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন মাদক কারবারি ও সেবনকারী এবং চার নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

পুলিশ জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত বিহারি ক্যাম্প, আজিবপুর সোনা মিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা এবং ৩০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক অনেকের বিরুদ্ধেই আগে থেকে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এদিকে একই অভিযানে বার্মা স্ট্যান্ড এলাকা থেকে ‘মলম পার্টি’ হিসেবে পরিচিত একটি চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button