দূর্ঘটনা

যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবক। এ ঘটনায় ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রফিকুল ইসলাম গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামছুর রহমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী একটি শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করার সময় ওই যুবক হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইয়াহিয়া কালবেলাকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে গোয়ালন্দঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী শাটল ট্রেনটি গোয়ালন্দ বাজার রেলগেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় পার হওয়ার সময় রফিকুল ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button