সারাদেশ

ওসমানীনগর যুবদল নেতার পিতার ইন্তেকালে হুমায়ুন কবিরের শোক

সিলেটের ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ চেরাগ আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। তিনি ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসাইন আহবাবের পিতা।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ৬টা ৩০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “মরহুম চেরাগ আলী একজন সৎ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকতুল্য মানুষকে হারাল।”
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button