

সোস্যাল মাধ্যম ফেইসবুক এ নিজের ভেরিফাই আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে লিখেন.
আলহামদুলিল্লাহ।
ভবিষ্যতের আধুনিক বাংলাদেশের স্ব.প্ন.দ্রষ্টা, ত.রুণ প্রজন্মের অনুপ্রেরণা, বি-এন-পির ভারপ্রাপ্ত চেয়া.রম্যান Tarique Rahman জনাব তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায়, আমি বর্তমানে ওসমান হাদীর উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি, যাতে প্রয়োজন হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া যায়।
এই বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত ও অনুমোদন পাওয়ার প্রক্রিয়াও চলমান। এ মুহূর্তে বিষয়টি এখনো আলোচনাধীন, কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা চূড়ান্ত হয়নি।
ইনশাআল্লাহ, প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতা থেকে Fahim Al Choudhury Trust ফাহিম আল চৌধুরী ট্রাস্ট চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।
সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে দেন এবং তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।




