জাতীয়

দুর্নীতি প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক

দুর্নীতিকে উৎসাহিত করার উদ্দেশ্যেই সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন খাতে দুর্নীতির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সালাহ উদ্দিন দাবি করেন, স্কুল ফিডিং কর্মসূচিতে ডিম, রুটি ও কলা সরবরাহের নামে প্রতি সপ্তাহে প্রায় ১৭ কোটি টাকা অপচয় ও অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি খাল খনন প্রকল্পেও একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ঘুষ গ্রহণ অনেক ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। তার অভিযোগ, বিভিন্ন সেবায় ক্যালকুলেটরে হিসাব করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিরোধীদলীয় এই সংসদ সদস্য বলেন, অর্থমন্ত্রী বাজেটকে ‘জীবনের গল্প’ হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে এটি ‘আষাঢ়ের গল্প’-এর মতো। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঋণনির্ভর এই বাজেট দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বাজেট ঘোষণার আগেই ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া এমএস রড, ইস্পাত, টিন, সাবান ও শ্যাম্পি তৈরির কাঁচামালের ওপর কর ও ভ্যাট বৃদ্ধির সমালোচনা করে সালাহ উদ্দিন বলেন, এসব পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button