সারাদেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মন্ত্রিসভার সদস্য করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল-৩ আসন দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে জাতীয় পর্যায়ে শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব প্রয়োজন। তাদের দাবি, সদ্য নির্বাচিত এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।

বক্তারা আরও বলেন, তাকে মন্ত্রিসভায় নেওয়া হলে বাবুগঞ্জ-মুলাদীসহ সমগ্র বরিশাল অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল ও যুগ্ম আহ্বায়ক এইচএম লিমন শিকদার।

এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক যুবায়ের হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button