সারাদেশ

মিজান উদ্দিন মিজানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগ, শাহপরান থানায় জিডি

‘ফাহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগ; মানহানির দাবি, ভবিষ্যৎ নিরাপত্তা চেয়ে শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেছেন ছাত্রদল নেতা মিজান উদ্দিন মিজান

সিলেট প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের মাধ্যমে মানহানির অভিযোগ এনে শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেট সরকারি কলেজ ছাত্রদলের এক নেতা।

অভিযোগকারী মিজান উদ্দিন জানান, তিনি সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি। গত ২১ মে সকাল আনুমানিক ১১টার দিকে ‘ফাহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ পোস্ট করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন।

লিখিত অভিযোগে মিজান উদ্দিন উল্লেখ করেন, বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ফেসবুক আইডিতে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তা ও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনায় তিনি শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেন।

শাহপরান (র:)থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জিডি ট্র্যাকিং নম্বর: 69ZRXY
জিডি নম্বর: ১০৮০
তারিখ: ২১ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button