সারাদেশ

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে,প্রয়োজনে হস্তক্ষেপ: বাণিজ্যে,শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও ক্রয় প্রক্রিয়ায় যাতে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। চামড়া ক্রয়ের গতি ধীর হলে প্রয়োজন অনুযায়ী ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়েও সরকার বিবেচনা করবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্য মূল্য পায়, সে জন্য সরকারের নজরদারি থাকবে। প্রয়োজন হলে সরকার হস্তক্ষেপও করবে।”
তিনি আরও বলেন, সরকারের এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রপ্তানি আয় বৃদ্ধি করা। পাশাপাশি আসন্ন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ আকর্ষণের নতুন ধারা সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button