জকিগঞ্জ উপজেলা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুনিরুল ইসলাম রাজন।
ত্যাগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় ঈদ উদযাপনের আহ্বান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জকিগঞ্জ উপজেলা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুনিরুল ইসলাম রাজন। তিনি জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এবং জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। ঈদ মানুষের মধ্যে ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করে।”
তিনি বলেন, ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, মানবতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা হলো স্বার্থপরতা ত্যাগ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং হিংসা-বিদ্বেষ, লোভ ও ক্রোধ পরিহার করে শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখা।
মুনিরুল ইসলাম রাজন আরও বলেন, “প্রতিবছর ঈদ আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এ উপলক্ষে সকল কালিমা ও বিভেদ ভুলে পারস্পরিক প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।”
তিনি মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক। সবাই আনন্দ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করুন—এই প্রত্যাশা করছি।”
শুভেচ্ছান্তে—
মুনিরুল ইসলাম রাজন
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জকিগঞ্জ পৌর যুবদল
সহ সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল
সহ-সভাপতি, জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটি।
প্রেস বিজ্ঞপ্তি:



