দূর্ঘটনা

মহেশপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় আহত ৩, নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ইব্রাহিম হোসেন ইব্রা (৭২) নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর থেকে মহেশপুরের দিকে আসা প্রাইভেট কারটি শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটি ভেঙে ঘটনাস্থলেই ইব্রাহিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম ও কদমতলা গ্রামের নাসিরুদ্দিন আহত হয়েছেন।
তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button